ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বরুড়ায় মানববন্ধন
ডেস্ক নিউজ: ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বরুড়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে বরুড়া পৌর সদর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ads
মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে হামলা চালাচ্ছে এতে করে শিশু, নারীসহ অগনিত মানুষ মারা যাচ্ছে। ইসরায়েলি পন্য বয়কট সহ ইসরায়েলিদের বিরুদ্ধে বিশ্ব মুসলিম নেতাদের ঐকবদ্ধ হওয়ার এবং জাতিসংঘসহ বৈশ্বিক সংস্থাগুলো এবং বিশ্বের শক্তিধর দেশসহ সব দেশকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
ads










