লালমাইয়ে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ
নিজস্ব প্রতিবেদক: লালমাইয়ের আলীশ্বর বৌদ্ধ মন্দিরে শনিবার (১৫ মে) দুপুরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক প্রদত্ত শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লালমাই উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) শুভাশিষ ঘোষ।

ads
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যোতিষ সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন ও লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজান মজুমদার।
ads

এসময় আরো উপস্থিত ছিলেন পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার, পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার আবু ইউছুফ, ইউপি মেম্বার বিউটি রানি সিংহ প্রমুখ।










