22110

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদেশী মদসহ আটক ২ জন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘাসিগ্রাম এলাকা থেকে ৯৪ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৫ মে রাতে চৌদ্দগ্রামের ঘাসিগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৪ বোতল বিদেশীমদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

ads

আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার সাত বাড়িয়া (দামাতা)গ্রামের মৃত ফারুক আহম্মেদের ছেলে মোঃ কামরুল হাসান রনি (৩২) ও একই গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে ওমর ফারুক (২৪)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

ads

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ad

পাঠকের মতামত