22096

বরুড়ায় পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের সিংগাচোঁ গ্রামে মোঃ ইকরাম হোসেন নামে ১৮ মাসের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।

ads

স্থানীয় সূত্র থেকে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪ টায় পরিবারের সবার অজান্তে শিশু ঘরের পিছনের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর ঘরের পিছনের পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটি বরুড়া উপজেলার ১নং আগানগর ইউনিয়নের চিঙ্গাচোঁ গ্রামের ইব্রাহীমের ছেলে।

ads

এ বিষয়ে শিশুটির জ্যাঠা আব্দুর রাজ্জাক বলেন, আমার ভাতিজা ইকরাম হঠাৎ পুকুরে পড়ে যায়। পরে তাকে পানি থেকে ভাসমান অবস্থায় উঠিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন”।

স্থাণীয় ইউনিয়ন পরিষদের সদস্য ছিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ad

পাঠকের মতামত