21936

বুড়িচং প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ক্যান্টনমেন্টের  স্বাধীন বাংলা রেস্তোরাঁর কনফারেন্স রুমে কুমিল্লার বুড়িচং প্রেসক্লাব রেজিঃ নং ৪০৮ এর সকল সদস্যদের নিয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সংগঠনের সাধারন সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন এর পরিচালনায়  শাখাওয়াত হাফিজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ সভাপতি মোঃ মাহাফুজ বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক আহসানুজ্জামান সোহেল সাহিত্য ও প্রকাশনা সম্পাধক মোঃ আবু ইউসুফ ভুইঁয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মারুফ হোসেন, অর্থ সম্পাদক এন সি জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সরকার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ এমরান হোসাইন সহ সাংবাদিক কামাল হোসেন, সাইফুল ইসলাম, ফয়েজ আহমেদ, আবুল কালাম, জাফর ছাদেক প্রমুখ।
আলোচনা সভা, শেষে সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু ইউসুফ ভুইঁয়া মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে দেশ ও জাতির কল্যান কামনা করা হয়, এবং এই মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দোয়া করা হয়।

ad

পাঠকের মতামত