কুমিল্লা দেবীদ্বারে এমপি রাজী মো: ফখরুলের ঈদ সামগ্রী বিতরণ
দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এর পক্ষে ১২ শত অসহায়, দরীদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
সোমবার দুপুরে এলাহাবাদ বাজারে ঈদ সামগ্রী বিতরণ করেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও এলাহাদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন প্রবীণ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, ইউপি সদস্য মোঃ আব্দুল হালিম সরকার, মোঃ লিটন মিয়া, ওমর ফারুক সরকার, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমদাদুল হক মিলন, যুবলীগ নেতা ওমর ফারুক, সাবেক ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক আবুল বাশার, ইউনিয়ন ¯ে^চ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেনসহ আরো অনেকে।
মোঃ নুরুল আমিন বলেন, আমার নেতা এমপি রাজী মোহাম্মদ ফখরুল মহোদয়ের নির্দেশেই ঈদ উপলক্ষে অসহায়, দরীদ্র ও নিন্ম আয়ের ১২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছি, তবে আমি যদি জনপ্রতিনিধি নাও হই মানুষের সেবায় নিয়জিত থাকবো ইনশাআল্লাহ।










