21939

কুমিল্লায় হতদরিদ্র, কর্মহীন ১২শ’ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নগরীর ২১নং ওয়ার্ডে হতদরিদ্র, কর্মহীন ১২শত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে নোয়াগাঁও ঈদগাহ মাঠে ঈদ সামগ্রী বিতরণ করেন, প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক. ম বাহাউদ্দীন বাহার।

ads

২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুই হাই বাবলু, মহানগর আওয়ামী যুবলীগের যুগ্মআহবায়ক আব্দুল্লা আল মাহমুদ সহিদ, মহানগর কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলম, কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য নাজমুল ইসলাম শাওন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক, সাদেকুর রহমান পিয়াস, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি
কবির হোসেন ভূঁইয়াসহ আরো অনেকে৷

ads
ad

পাঠকের মতামত