কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. টুটুলের পিতার ইন্তেকাল
ডেস্ক রিপোর্ট: কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল এর পিতা মো: রফিকুল ইসলাম রাত সাড়ে ১১টায় মুন হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ যোহর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে (ডিগ্রী শাখা) অনুষ্ঠিত হবে।
ads
মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত এবং কুমিল্লা জেলা পরিষদের প্যাণেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ৷
ads










