মেজর জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমানের উদ্যোগে কাপড়, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
এন.সি জুয়েল: কোভিড-১৯ এর সংক্রমণ রোধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেজর জেনারেল মোস্তাফিজুর রহমানের উদ্যোগে গতকাল (৬ মে) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ ও অসহায়দের মাঝে কাপড় বিতরণ করেন বাংলাদেশ ঔষধ প্রশাসন এর সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান।
তিনি গতকাল বুড়িচং উপজেলার ফকিরবাজার, কালিকাপুর, ছয়গ্রাম ও শংকুচাইল বাজারের বিভিন্ন পথচারী ও সাধারণ জনগণের মাঝে এগুলো বিতরণ করেন।
ads
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মাহাবুবুর রহমান, এড. ফারুক, মাফিফসহ অন্যান্য সুধীজন।
ads










