21843

কুমিল্লায় পথশিশুদের ঈদ উপহার দিল ‘জাগ্রত মানবিকতা’

নিজস্ব প্রতিবেদক: শুধু পথশিশু নয়, তাদের বাবা-মায়ের জন্যও ঈদ উপহার দিলো কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা।

বৃহস্পতিবার বিকেলে নগরীর ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১০০ পথশিশুর পরিবারে ঈদ উপহার তুলে দেন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা।

ads

এসময় আরো উপস্থিত ছিলেন পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহলুল, জাগ্রত মানবিকতার যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার জামান কায়েসসহ জাগ্রত মানবিকতার অন্যান্য সদস্যরা।

জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা জানান, জাগ্রত মানবিকতার উদ্যোগে সহৃদয়বানদের সহযোগিতায় আমরা চেষ্টা করছি পথশিশুদের পরিবারের পাশে থেকে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার। এমন উদ্যোগে জাগ্রত মানবিকতা সব সময়ই সচেষ্ট ছিলো- ভবিষ্যতেও থাকবে।

ads
ad

পাঠকের মতামত