21765

বরুড়ায় আল-ফারুক সেবা কেন্দ্রের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

মো.বোরহান উদ্দিন: বরুড়ার নয়নতলায় আল ফারুকিয়া সেবা কেন্দ্রের আয়োজনে জামিয়া ইসলামিয়া ফারুকিয়া এর সৌজন্যে দরিদ্র ও কর্মহীন নয় শতাধিক জনগোষ্ঠীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, সাংবাদিক মোহাম্মদ তাজুল ইসলাম , সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিন ও বোরহান উদ্দিন প্রমুখ।

ads

এলাকার পাঁচটি গ্রামের মুরুব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন কামেড্ডা গ্রামের মোহাম্মদ মন্তু মিয়া সরদার , নয়নতারা গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেন সরদার ও মোঃ আবেদ আলী মেম্বার, কামেড্ডা গ্রামের মোঃ দেলোয়ার হোসেন, নয়নতলা গ্রামের কাজী মোহাম্মদ আনোয়ার উল্লাহ, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ সেলিম, মোঃ হারুনুর রশিদ, ইকবাল হোসেনসহ আরো অনেকে।

ads

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন নয়ন তলা জামিয়া ইসলামিয়া ফারুকিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা ফজলুর রহমান ।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান ও দেলোয়ার হোসেন অনুষ্ঠানে তিন শতাধিক এতিম শিক্ষার্থীদের পায়জামা পাঞ্জাবি টুপি ও ত্রিশ রমজানে ইফতার এছাড়াও এলাকার সাতশত দরিদ্র নারী পুরুষ মাঝে শাড়ি কাপড় এবং থ্রি পিস সামগ্রী বিতরণ করেন।

ad

পাঠকের মতামত