হোমনায় সংসদ সদস্যদের প্রতি কটুক্তির প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় স্থানীয় সংসদ সদস্যসহ সদস্যদের প্রতি ফেইসবুকে কটুক্তি করার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ের সমনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা সামনে এসে প্রতিবাদ সভা করেন।
এসময় বক্তারা এ ঘটনার জড়িত মূল হোতাসহ কটুক্তকারী ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সালা সরকার।
এ সময় উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি মাহফুজ, সহ-সভা তোফায়েল হিমু, সহ- সভাপতি মাসুদ রানা, উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো.বাছির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো হারিছ, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক শেখ আজিম, সাংগঠনিক সম্পাদক শান্ত খন্দকার, সাংগঠনিক সম্পাদক লিটন সরকার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, দপ্তর সম্পাদক মারুফ আহমেদ শান্ত, অর্থ বিষয়ক সম্পাদক মাইনুল হাসান সাগর, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. শাকিল সরকার, হোমনা ডিগ্রী কলেজ সভাপতি মো. শুভ ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।










