বরুড়ায় আশ্রায়ন প্রকল্পের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক
মোঃ বোরহান উদ্দিন: কুমিল্লার বরুড়ায় ভুমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘর আজ মঙ্গলবার পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের অধীনে অসহায় গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরুড়া উপজেলার গালিমপুর ২১টি, খোশবাস দক্ষিণে ৩টি, আদ্রা ৭টি, পয়ালগাছা ১৯টি, আড্ডা ইউনিয়নে ৩৩টি পৌরসভার দেওড়ায় ৬৪টি, শুশুন্ডায় ৭টিসহ মোট ১৩৮ টি ঘর দেওয়া হচ্ছে।
এসব নির্মাণাধীন প্রকল্প ও গৃহ নির্মাণ কাজের পরিদর্শনে আসেন কুমিল্লা জেলা প্রশাসক৷
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, উপজেলা সহকারী কমিশনার ভুমি মীর রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দিন, সহ স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ শাহিনুর হোসেন, ও জামাল উদ্দিন প্রমুখ।
পরিদর্শন শেষে নির্মান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক৷
এছাড়া জেলা প্রশাসক উপজেলা ভুমি অফিস ও পৌরসভা ভুমি অফিসের কার্যক্রম পরিদর্শন করেন।
জেলা প্রশাসক বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসনের লক্ষ্যে বরুড়া উপজেলায় বরাদ্দকৃত ১৩৮টি ঘরের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। সরকার চান কেউ যেন ভূমিহীন না থাকেন গৃহহীন না থাকেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতায় আগামী (৩১ মে) এর মধ্যে কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি৷










