21623

চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মুজিবুল হক এমপি

সফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর এলাকার নবগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত গৃহহীন সিএনজি অটোরিকশা চালকের পাশে দাঁড়িয়েছেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি৷ সোমবার সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির দেয়া নগদ ২৫ হাজার টাকা (অনুদান) আজমের স্ত্রী অনি বেগমের হাাতে তুলে দেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হােসেন মীরু৷

এ সময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হােসেন পাটোয়ারী, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হােসেন বিপ্লব, আলীগ নেতা মােঃ হারুন, মােঃ কালাম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাকাফুল এখলাছ প্রকল্পের ডিভিশনাল কো-অর্ডিনেটর মােঃ জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফজলে রাফিসহ আরও অনেকে।

ads
ad

পাঠকের মতামত