21703

কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ডে যুবলীগের ইফতার বিতরণ

মাইনুল হক: কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গবার বিকাল সাড়ে ৫টায় অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য ও ৮নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলী ইকরাম তুহিন, বোরহান মাহমুদ কামরুল, কাজী শাহআলম, কাউছার খন্দকার, ৭, ৮, ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর উম্মে কুলছুম মুনমুন সহ অন্যান্য নেতৃবৃন্দ৷

ads

আবদুল্লা আল মাহমুদ সহিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মােঃ মাইনুল হােসেন খান নিখিলের আহবানে মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে নগরীর প্রত্যেকটি এলাকায় ইফতার বিতরণ করে যাচ্ছি। আমরা দেশের যে কোনো দুর্যোগময় মুহূর্তে অতীতেও ছিলাম, এখনো আছি৷ আমাদের এ ধরনের কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে৷

ads
ad

পাঠকের মতামত