21592

আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ইন্তেকাল

নিজস্ব প্রতিবূদক: কুমিল্লা মহানগর ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ভূইঁয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার সকাল ১১টায় কোটবাড়িতে (ছোট ভূঁইয়া বাড়ী) অনুষ্ঠিত হবে।

ads

মরহুমের মৃত্যুতে ২৪নং ওয়ার্ড, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷

ads
ad

পাঠকের মতামত