হোমনার জয়পুরে কল্পতরু সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ন্যায় এবারো আগাম ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন “কল্পতরু সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ”।
কুমিল্লার হোমনার জয়পুর গ্রামের কবি আহমেদ উল্লাহ’র উদ্যোগে জয়পুর ইউনিয়নের ২শ’ ৫০টি গরিব ও অসহায় পরিবারের মাঝে (১ মে) দুপুর ২টায় কবি’র বাস ভবনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়নের জয়পুর, কান্দার হাটি, অনন্তপুর, খন্দকারচর, আবদুল্লাহপুর, মির্জানগর ও দড়িকান্দি গ্রামের ২শ’ ৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি ও দুধের প্যাকেট দিনভর ঘরে ঘরে পৌছে দেয়া হয়।
কল্পতরু সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. অলি আহমেদ সার্বিক সহযোগিতায় করেন।
বাংলাদেশ বেতারের গীতিকার, কথাসাহিত্যিক কবি আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার।
আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক, নাট্যকার ও অভিনেতা এমএ কাশেম ভূঁইয়া, সাংবাদিক মো. হালিম সৈকত, সাংবাদিক কবি দেলোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোঃ ঈসমাইল হোসেন, মাছিমপুর আরআর ইনস্টিটিউশনের সাবেক সহকারী শিক্ষক মো. আ. বাতেন ভূইয়া প্রমূখ।










