লালমাই উপজেলায় কৃষকের ধান কেটে দিল জেলা কৃষক লীগ
ডেস্ক নিউজ: করোনা কালীন সময়ে রংপুর, দিনাজপুর অঞ্চল থেকে কৃষি শ্রমিক আসতে না পারার কারণে কুমিল্লা জেলার লালমাই উপজেলায় ভীষণ ভাবে কৃষি শ্রমিকের সংকট দেখা দেয়। এতে করে লালমাই অঞ্চলের কৃষকগন পাকা ধান নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করিতেছে। স্হানীয় কৃষকলীগ মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা’র নির্দেশনা মোতাবেক লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের অসহায় কৃষক সুজনের ৬৫ শতক ধান কেটে, বাড়িতে পৌঁছে মাড়িয়ে দেন।
এ কার্যক্রমে অংশ গ্রহণ করেন কুমিল্লা দঃ জেলা কৃষক লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা নির্মল পাল, কুমিল্লা দঃ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় কমিটির সদস্য জনাব লুতফুর বারী চৌধুরী হিরু, লালমাই উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ হানিফ মজুমদার, যুগ্ম আহবায়ক মজিবুল হক, সদস্য সচিব আবু জাফর মোহাম্মদ সালেহ্, উপজেলা কমিটির সদস্য নুরুন্নবী মজুমদার, মোঃ দুলাল হোসেন, মোঃ এসাক মিয়া, অলিউর রহমান, পেরুল উত্তর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মহিন উদ্দিন, বাকই উঃ ইউনিয়নের মোঃ আবুল কালাম, আমান উল্লাহ, প্রিয়লাল বনিক,বেলঘর দক্ষিণ ইউনিয়নের মোঃ হানিফ সহ আরো অনেকে।
কৃষক লীগের এমন কর্ম তৎপরতার কথা শুনে তাত্ক্ষণিক ভাবে মাঠে উপস্থিত হন লালমাই উপজেলা কৃষি অফিসার জনাব জোনায়েদ কবির ও উপ-সহকারী কৃষি অফিসার জনাব আবদুল মান্নান।

কৃষি অফিসার জোনায়েদ কবির বলেন, আমি সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ।আপনারা দেশের এই কৃষি শ্রমিক সংকটের মুহূর্তে, কৃষকের পাশে দাঁড়িয়ে যে উপকার করলেন তা ভোলার মতো নয়। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন কৃষক লীগ কৃষকের পাশে ছিল, আছে ও থাকবে এ বিশ্বাস আমাদের আছে।
পরিশেষে এ প্রোগ্রাম টি সুন্দর সুচারু রুপে পরিচালনা ও আয়োজন করার জন্য লালমাই উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আবু জাফর মোহাম্মদ সালেহ কে অসংখ্য ধন্যবাদ জানান কুমিল্লা দঃ জেলা কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপস্থিত নেতৃবৃন্দ।










