বিশিষ্ট নারী নেত্রী মিসেস মেহেরুন্নেছার জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক: কেক কাটা, আলোচনা সভা, ইফতার ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে বিশিষ্ট নারী নেত্রী ও সমাজ সেবিকা কুমিল্লা ডায়াবেটিকস এসোসিয়েশনের সভাপতি মিসেস মেহেরুন্নেছা বাহার এর জন্মদিন উদযাপন করেছে মহানগর কৃষকলীগ। এছাড়া এলাকার সকল মসজিদে জুমার নামাজের পরে মিলাদ ও মুনাজাত আয়োজন করে মহানগর কৃষকলীগ।
শুক্রবার বিকেলে নগরীর দৈয়ারায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষকলীগ জাতীয় কমিটির সদস্য ও কুমিল্লা মহানগরীর আহব্বায়ক মোঃ খোরশেদ আলম।
ads
এসময় উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহব্বায়ক ফারুক হোসেন, জসিম উদ্দিন, আলমগীর হোসেন, কৃষকলীগ নেতা জামাল খায়েরসহ স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
মুনাজাত পরিচালনা করেন, দৈয়ারা মসজিদের ইমাম মাওলানা ফরিদ উল ইসলাম।
ads









