কুমিল্লা নগরীর ২২নং ওয়ার্ডে কর্মহীনদের মাঝে উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড হাজি আক্রাম উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ’র হলরুমে শুক্রবার সকাল ১০ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপির নির্দেশে ২২নং ওয়ার্ডের প্রায় পাঁচ শতাধিক কর্মহীন মানুষের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই বাবলু, সাবেক কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া, ২২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদ মজুমদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী সাদিকুর রহমান, সহ সভাপতি শফিকুর রহমান, আব্দুল হক খন্দকার বকুল, মহানগর যুবলীগের সদস্য দুলাল হোসেন আপু, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গাজী আনিসুর রহমান, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইদ্রিস মিয়া, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন, যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল হালিম, মোহাম্মদ কবির, ফয়েজ আহমদ বুলু, মোঃ হানিফ মিয়া দুলাল, ২২ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহ সাংগঠনিক সম্পাদক মীর হোসেন প্রমুখ৷
প্রধান অতিথির বক্তব্যে আরফানুল হক রিফাত বলেন, আমরা সবসময় মাক্স ব্যাবহার করবো। তাহলে নিজে সুস্থ থাকবো এবং অন্যকে সুস্থ রাখতে পারবো। করোনার এই মহামারিতে এমপি বাহার’র নির্দেশে এবং সাবেক কাউন্সিলর আব্দুল মালেক ভূঁইয়াসহ ২২নং ওয়ার্ডের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সহযোগিতায় কর্মহীন মানুষদেরকে উপহার দিয়েছি৷ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।









