হাফেজদের ঈদের পোশাক দিলেন ইকবাল সোবহান চৌধুরী
নিউজ ডেস্ক: ফেনীতে এতিম হাফেজদের ঈদের নতুন পোশাক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা, ডেইলি অবজারভার সম্পাদক ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।
সোমবার সদর উপজেলার ফতেহ্পুর বড় বাড়ি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় নতুন জামা প্রদানের পর শিক্ষকদের নিকট থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের খোঁজখবর নেন তিনি।
ইকবাল সোবহান চৌধুরী এতিমখানার ৩০ জন হাফেজের হাতে ঈদের নতুন জামা-কাপড় তুলে দেন।
তিনি বিভিন্ন মাদ্রাসার মুহতামিমদের হাতে এতিমদের জন্য যাকাতের অর্থ প্রদান করেন।
হাফেজীয়া মাদ্রাসাটিকে পবিত্র কোরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান ইকবাল সোবহান চৌধুরী।
মাদ্রাসার উন্নয়ন ও সফলতার বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনাও করেন তিনি।
এ সময় তাঁর স্ত্রী হেলেন ইকবাল উপস্থিত ছিলেন।
এ সময় মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সমাজসেবক ছালাহ উদ্দিন ভূঁঞা বেলাল, ফতেহ্পুর বড় বাড়ি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মোহতামিম হাফেজ মাওলানা শামছুল হক, ফকির বাড়ি মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা নূর নবী চৌধুরী, ফতেহপুর জামেয়া রাহমানিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামেম মাওলানা মো. ইছহাক, ফতেহপুর আশরাফিয় হাফেজিয়া মাদ্রসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মনির আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
ইকবাল সোবহান চৌধুরী ফেনী সদর উপজেলার ফতেহপুরের কৃতি ব্যক্তিত্ব ও ফতেহপুর বড় বাড়ি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা।










