কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনামূলক প্রচারণা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরার অভ্যেস গড়ে তোলা ও সচেতনতামূলক প্রচারনা চালিয়েছে জেলা পুলিশ। বুধবার বিকেলে কুমিল্লা পুলিশ লাইন্স মোড় থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়, মার্কেট, শপিংমল এ মাস্ক পরার অভ্যেস গড়ে তোলা ও সচেতন হওয়ার আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, আফজাল হোসেন, সোহান সরকার, নাজমুল হাসানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান বলেন, করোনা সংক্রমণ বাড়ছে, একই সাথে বাড়ছে মৃত্যর হার। এরকম কঠিন পরিস্থিতি মোকাবেলা করেই আমাদের জীবন জীবিকা চালাতে হবে, চলতে হবে। তবে তার আগে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ প্রতিরোধে নিজেদের ধধ্যে সচেতনতা সৃষ্টির বিকল্প নেই। আর এই সচেতনতা হচ্ছে সঠিক নিয়মে ভালোভাবে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্যে দুরত্ব বজায় রাখা, সাবান-পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া।










