21326

কুমিল্লায় রোজা রেখে কৃষকের ধান কেটে দিল যুবলীগ

মাইনুল হক: কুমিল্লায় বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। তবে করোনা মহামারির কারণে চলমান লকডাউনে কৃষি শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। সময় পেরিয়ে গেলেও পাকা ধান ঘরে তুলতে পারছেন না অনেক কৃষকরা। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা মহানগর যুবলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা মহানগরীর ২৭নং ওয়ার্ডের দক্ষিণ ধনাইতরি এলাকার অসহায় কৃষক সাত্তার মিয়ার ৬০ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদের নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী।

ads

আবদুল্লা আল মাহমুদ সহিদ বলেন, করোনা মহামারিতে কৃষকরা যখন শ্রমিক সংকটে- তাদের পাকাধান কাটা নিয়ে শঙ্কায় আছেন, তখন মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি বাহারের নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের আহবানে আমরা কুমিল্লা মহানগর যুবলীগ তাদের পাশে এসে দাঁড়িয়েছি। বৈশাখের প্রচণ্ড তাপদাহে রোজা রেখে মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবলীগ কর্মীরা কৃষক সাত্তার মিয়ার ৬০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে। আমাদের এই ধান কাটা কার্যক্রম চলমান থাকবে।

ads

পাকা ধান ঘরে তুলতে পেরে কৃষক সাত্তার মিয়া বলেন, করোনায় লকডাউনের কারণে ধান কাটার শ্রমিক না পেয়ে দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। দুঃসময়ে যুবলীগের নেতাকর্মীরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের এ অবদান সবসময় মনে থাকবে।

ধান কাটায় অংশ নেন-কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ ও ২৭নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আবদুল মান্নানসহ নগরীর যুবলীগের নেতাকর্মীরা৷

ad

পাঠকের মতামত