21304

কুমিল্লা মহানগর যুবলীগের উদ্যোগে রান্না করা ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনায়, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে নগরীর টাউন হল মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে  বুধবার বিকাল সাড়ে ৪টায় দৃষ্টি প্রতিবন্ধী, পথশিশু, অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে রান্নাকরা ইফতার বিতরণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ৷

ads

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য বোরহান মাহমুদ কামরুল, এ কে এম রিয়াজ উদ্দিন মুন্না, শরিফুল ইসলাম খন্দকার বাদল,
কাজী শাহআলম, নাজমুল ইসলাম শাওন, দুলাল হোসেন অপু, ইতালী আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা আকতার হোসেন, মোস্তফা রেজভী, সৈয়দ বদরুদ্দোজা টিপু, আরিফ সেলিম ওপেল, ইলিয়াস রনি, নূর মোহাম্মদ, মেহেদী হাসান, ছোটন মাহমুদ, ইমন আহমেদ, সাইফুল ইসলাম, কাউসার আলম, দিপু চৌধুরী প্রমুখ৷

ads
ad

পাঠকের মতামত