21127

হাসপাতালের রোগী ও অসহায়দের ইফতার করালো ঢামেক ছাত্রলীগ

নিউজ ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার কলেজ ক্যাম্পাসে অসহায়দের হাতে ইফতারসামগ্রী তুলে দেন নেতাকর্মীরা।

এসময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জব্বার রাজ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক খালিদ মাহমুদ ফয়সাল, সাহিত্যবিষয়ক সম্পাদক আসিফ তালুকদার, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ মো. আল আমিন ও সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম ফুয়াদসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাচিপ নেতা ডা. তরিকুল হাসান এবং ডা. স্নিগ্ধ জ্যোতি চৌধুরী মিঠুন ও সাংবাদিক রনক হাসানসহ ঢামেক শাখা ছাত্রলীগের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ads

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগীসহ গরীব ও অসহায় মানুষ করোনাভাইরাসের এই কঠিন সময়ে ইফতারসামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন।

স্বাস্থ্যবিষয়ক সম্পাদক খালিদ মাহমুদ ফয়সাল বলেন, সবসময় দুর্গত মানুষের পাশে ছিল ছাত্রলীগ। আগামী সময়ে ঢামেক শাখা ছাত্রলীগের এমন প্রচেষ্ঠা অব্যহত থাকবে। এছাড়া করোনার এই সময়ে ছাত্রলীগ মানুষের পাশে আছে এবং থাকবে।

ads
ad

পাঠকের মতামত