21124

দেশের ৪০ জেলায় যুবলীগের ধান কাটা কার্যক্রম

নিউজ ডেস্ক: দেশের প্রায় ৪০টি জেলায় যুবলীগের উদ্যোগে কৃষকের ধান কেটে দেওয়ার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত আনুমানিক ৪০০ বিঘা জমির ধান কেটে কৃষকদের ঘরে তুলে দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকায় অনেক জেলায় কৃষি শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক কৃষক। এসব অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিতে সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ads

ওই নির্দেশ অনুযায়ী অসহায় কৃষকের ধান কেটে তাদের ঘরে তুলে দিতে যুবলীগের সব জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। পাশাপাশি দেশব্যাপী যুবলীগের ধান কাটা কার্যক্রম পরিচালনার জন্য একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক এবং উপ-কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদকের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

ads

সমন্বয় কমিটির সদস্যরা হচ্ছেন—বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, মো. বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, কাজী মো. মাজহারুল ইসলাম, ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু, মো. সোহেল পারভেজ, আবু মনির মো. শহীদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, অ্যাডভোকেট ড. মো. শামীম আল সাইফুল সোহাগ, অধ‌্যাপক ড. মো. রেজাউল কবির, অ্যাডভোকেট মো. হেমায়েত উদ্দিন মোল্লা, মোল্লা রওশন জামির রানা।

ad

পাঠকের মতামত