হেফাজতকে রুখতে কুমিল্লা নগরীর রাজপথে মহানগর যুবলীগ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে কুমিল্লা মহানগর যুবলীগের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করেছেন।
হেফাজতের আন্দোলন কিংবা মিছিল যাতে না হয় সেজন্য নগরীর প্রধান প্রধান সড়কে মহানগর যুবলীগের নেতাকর্মীরা শুক্রবার বেলা ১১টা থেকে অবস্থান করে।
ads
মহানগর যুবলীগের আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান আবদুল্লা আল মাহমুদ সহিদ এবং যুগ্ম আহ্বায়ক ও কুসিক কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদীর নেতৃত্বে মহানগর যুবলীগের নেতাকর্মীরা নগরীর কান্দিরপাড়সহ গুরুত্বপূর্ন এলাকাগুলোতে শোডাউন করেন।
ads









