20912

মতিন খসরু এমপি’র স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

ব্রাক্ষণপাড়া প্রতিনিধি: ব্রাক্ষণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মরহুম এডভোকেট আবদুল মতিন খসরু এমপির আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির দুই বারের নির্বাচিত সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক, বুড়িচং-বি-পাড়া আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মমিন ফেরদৌস৷

ads

বিশেষ অতিথি হিসাবে ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ও ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ads
ad

পাঠকের মতামত