20881

মতিন খসরুর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

এন.সি জুয়েল: বুড়িচং উন্নয়ন সমিতির উদ্যোগে রােববার সন্ধ্যায় সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সুপ্রিম কোর্টের বার এসােসিয়েশন এর নবনির্বাচিত সভাপতি এডভােকেট মরহুম আবদুল মতিন খসরুর রুহের মাগফেরাত কামনা করে ইফতার, মাহফিল এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জালাল উদ্দিনের আয়ােজনে সদর ইউনিয়নের জগতপুরে তার নিজ গ্রামের বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মােঃ জয়নাল আবেদীন।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উন্নয়ন সমিতির আহবায়ক, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মােঃ জালাল, উপজেলা যুবলীগ নেতা মােঃ তানভীর হােসেন পাভেল দৈনিক যুগান্তরের স্থানীয় প্রতিনিধি ও কুমিল্লা কাগজের স্টাফ রিপাের্টার সৌরভ মাহমুদ হারুন, যুবলীগ নেতা মােঃ কামাল হােসেন৷

আরও উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা মােঃ তারু মিয়া, উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদীন জনু, আরিফুর রহমান ঠিকাদার, মােঃ মুরাদ হােসেন, মােঃ পাখি, বুড়িচং বাজার মােবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মােঃ আক্তার হােসেন আকাশ, মােঃ আবু হাসান, প্রভাষক ইকবাল হােসেন সাংবাদিক, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মােঃ এনামুল হক, যুব লীগ নেতা মামুনুর রশীদ, উপজেলা সড়ক পরিবহনের সভাপতি গােলাম জিলানী, ছাত্রলীগ নেতা মােঃ শামীম হােসেন, পলাশ, মিঠু,মােকাম ইউনিয়ন এর ছাত্র লীগ নেতা রাসেল সারােয়ার, আবু সাঈদ, আনাল হক, শ্রমিক লীগ নেতা গিয়াস উদ্দিন, ইউসুফ মিয়া, জামাল হােসেন ও শুভ প্রমুখ।

ads

ইফতারের পূর্বে মরহুম সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মিলাদ মাহফিল পরিচালনা করেন মােঃ তানভীর হােসেন পাভেল।

ad

পাঠকের মতামত