20855

ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা করছে সরকার : ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ: জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদের সময় ঘরমুখী মানুষের যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। তিনি সবাইকে মানসিকভাবে প্রস্তুত ও ধৈর্য্য ধরার আহ্বান জানান। সেতুমন্ত্রী আজ সোমবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

এ সময় সেতুমন্ত্রী আরও জানান, পরিবহণ শ্রমিকসহ বেকার শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি ভাসমান মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করতে দলীয়ভাবে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ads

এর আগে রংপুর সড়ক জোন, বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি), বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন ওবায়দুল কাদের।

সভায় ওবায়দুল কাদের বলেন, ‘সামনে ঈদ ও বর্ষাকাল। চলমান লকডাউনে সড়ক ফাঁকা থাকায় এখনই সড়ক মেরামত করার উপযুক্ত সময়।’

ads

এ সময় বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি বলেন, ‘কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ওবায়দুল কাদের কৃষক-কৃষাণী সমাজের পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করার জন্য কৃষক লীগের সব নেতাকর্মীদের আহ্বান জানান। এ ছাড়া গতবারের মতো এবারও কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার জন্যেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ad

পাঠকের মতামত