20723

চৌদ্দগ্রামের সােনাপুর একতা সংঘের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

মো: শফিউল আলম: কুমিল্লার  চৌদ্দগ্রাম  উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সােনাপুর একতা সংঘের উদ্যোগে গরীব ও অসহায় ১৬৮ পরিবারের মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। শুক্রবার সােনাপুর গ্রামের দক্ষিণ, মধ্যম ও উত্তর পাড়ার সদস্য ভিত্তিক এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এস এ মামুন, আইন বিষয়ক সম্পাদক জামিল আতাহার চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মােঃ রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইকবাল হােসেন, সদস্য আবু তাহের, পারভেজ, কিরন, ইয়াছিন, রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ads

করোনাকালীন সময়ে প্রয়ােজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে পেয়ে প্রবাসীদের প্রতি দোয়া ও সােনাপুর একতা সংঘের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় পরিবারের সদস্যরা।

এদিকে সুষ্ঠুভাবে গরীব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন সােনাপুর একতা সংঘের সভাপতি আবু সাঈদ চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক একেএম আবু সাহেদ, সাংগঠনিক সম্পাদক মােঃ জসিম উদ্দিন৷

ads
ad

পাঠকের মতামত