অর্থমন্ত্রীর উদ্যোগে সদর দক্ষিণে শীঘ্রই চালু হচ্ছে আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার কৃতি সন্তান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির উদ্যোগে ও বেসরকারি শিল্প গ্রুপ আবুল খায়ের গ্রুপ’র অর্থায়নে কোভিড-১৯ (করােনা ভাইরাস) আক্রান্ত রােগিদের চিকিৎসা সেবা প্রদানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীঘ্রই চালু করা হচ্ছে করােনা আক্রান্তদের জন্য আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম৷ কোভিড-১৯ আক্রান্ত রােগিদের চিকিৎসা সেবায় স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় দুইটি আইসিইউ, পাঁচটি ভিআইপি হাইপ্লো এসি বেড, দশটি অক্সিজেন সেবা বেড এবং নিচ তলায় জরুরি বিভাগের জন্য দুইটি অক্সিজেন বেড থাকবে।
সর্বোপরি একজন করােনা আক্রান্ত রােগীর সকল প্রকার সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। রমজানের প্রথম সপ্তাহে কোভিড-১৯ (করােনা ভাইরাস) আক্রান্ত রােগিদের চিকিৎসা সেবা প্রদানের প্রস্তুতি চলছে। এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতিও প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই দিনে চালু হচ্ছে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডাের সেবাও। এ সেবা চালু হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা বাসি।
এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান জানান, সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডাের ও সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম একই দিনে চালু করা হচ্ছে।
তিনি জানান, আগামী ৮-১০ দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে৷ কাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (এফসিএ) এমপি৷
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘােষ জানান, অর্থমন্ত্রী আ.হ. ম মুস্তফা কামাল এফসিএ মহােদয়ের আন্তরিকতায় করােনা পরিস্থিতিতে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডাের ও সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম শীঘ্রই চালু হচ্ছে।
সদর দক্ষিণ উপজেলার পক্ষ থেকে অর্থমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গােলাম সারওয়ার বলেন, অর্থমন্ত্রী আ.হ. ম মুস্তফা কামাল এফসিএ (লােটাস কামাল) এমপির উদ্যোগে করােনা পরিস্থিতিতে কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার মানুষকে করােনাকালীন সময়ে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা ও নাঙ্গলকোট উপজেলায় করােনা রােগীর চিকিৎসা সেবা চালু করা হচ্ছে।
সদর দক্ষিণ উপজেলায়ও দুইটি আইসিইউ, পাঁচটি ভিআইপি হাইপ্লো অক্সিজেন এসি বেড, দশটি অক্সিজেন বেড এবং জরুরি বিভাগের জন্য দুইটি অক্সিজেন বেড খােলা থাকবে। এখন থেকে সদর দক্ষিণ উপজেলার মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই কোভিড-১৯ এর সেবা নিতে পারবে। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ.হ. ম মুস্তফা কামাল এফসিএ (লােটাস কামাল) এমপি।









