20398

দ্বিতীয় ডোজের টিকা নিলেন এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। শনিবার বেলা ১২টায় কুমিল্লা সদর হাসপাতালে এ টিকা নেন তিনি।

এসময় এমপি বাহারের সহধর্মিনি মেহেরুন্নেছা বাহার, সাবেক কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও তার সহধর্মিনী দ্বিতীয় ডোজের টিকা নেন।

ads

এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নেন কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদি ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আালম রনি।

এ সময় কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলমসহ সদর হাসপাতালের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

ads

টিকা নেওয়ার পর এমপি বাহার সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের সংক্রামন দিন দিন বাড়ছে, এটি নিয়ন্ত্রনের জন্য কুমিল্লাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকার ও স্থানীয় প্রশাসনের সকল নির্দেশনা মেনে চলতে হবে।

এমপি বাহার বলেন, বিকেল ৫টার মধ্যে সকল দোকানপাট বন্ধ রাখতে হবে। পরে তিনি হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন।

কুমিল্লা সদর হাসপাতালে একই সাথে দেওয়া হচ্ছে প্রথম ডোজের টিকা।

ad

পাঠকের মতামত