বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ছিনাইয়া কোদালিয়া হাফেজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার দুপুরে মাদ্রাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম আবদুল হকের সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আবদুর রশীদ।
প্রধান অতিথি হিসেবে ছিলেন বাকশীমূল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল হোসেন শামীম, বুড়িচং ইসলাম কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী হাজী মফিজুল ইসলাম, ব্যাংকার আবদুর রহিম, জিয়াউর রহমান, ফজলুল হক, জানে আলম খান, কাউছার, মিজান মুহুরী, জাহাঙ্গীর আলম, সুজন রানা, জামাল হোসেন, শাহজাহান। কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজের লাইব্রেরিয়ান মো. দুলাল হোসেন মাস্টার সাবেক রমিজ উদ্দীন মেম্বারের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মোনসাদ হোসেন আশিক, গোলাম জিলানী জীবন, মেহেদী হাসান নিলয়, বাহার, মাহাবুব আলম।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হযরত মাও. মুফতি শরীফ মোহাম্মদ আবদুল কাদের।
বক্তারা তাদের বক্তব্যে উক্ত হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে
ব্যাপক ভূমিকা রাখবেন বলে তাদের আশাবাদ ব্যক্ত করেন।






