20317

সদর দক্ষিণে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

সদর দক্ষিণ প্রতিনিধি: সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় (৫০% ভর্তুকীতে) সদর দক্ষিণ উপজেলায় দুটি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।

কম্বাইন্ড হারভেস্টার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গােলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারাশুভাশিস ঘােষ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালেক, সহ- প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন সহ উপকারভােগী কৃষক এবং কোম্পানির প্রতিনিধিবৃন্দ।

ads

সদর দক্ষিণ উপজেলা কৃষি অফিসার মহিউদ্দিন মজুমদার জানান, উক্ত কম্বাইন হারভেস্টার দ্বারা একই সাথে ধান ঝাড়াই মাড়াই এবং বস্তাবন্দি করা হবে। মূলত কৃষকদের শ্রমিক সংকট নিরসনে এবং সময় সাশ্রয়ের জন্য উক্ত যন্ত্রগুলাে খুবই উপযােগী।

ads
ad

পাঠকের মতামত