করোনার বিস্তার রোধে লালমাই ক্লাব’র উদ্যোগে মাস্ক বিতরণ
মাইনুল হক: বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই করোনা ভাইরাস প্রতিরোধে বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি সাধারণ মানুষরা তেমন একটা অনুসরন করছে না। যার কারণে দিন দিন এই সংক্রমণের হার বেড়েই চলেছে।
তাই এই সংক্রমণের হার কমানোর লক্ষ্যে সরকার মাস্ক ব্যবহার করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পালনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুক্রবার (৯ এপ্রিল) বেলা ৩টায় লালমাই উপজেলাস্থ বাগমারা বাজার জিরােপয়েন্ট সহস্রাধিক মাস্ক বিতরণ করে লালমাই উপজেলা ক্লাব (লালমাই ক্লাব)।
মাস্ক বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা ক্লাব’র সভাপতি কাজী কামরুল হাসান ভুট্টু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী অনিক।
এছাড়াও মাস্ক বিতরণ কার্যক্রমে অংশ নেয় লালমাই উপজেলা ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল বিন আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম, একাউন্টিং সম্পাদক গােলাম মােস্তফা, দপ্তর সম্পাদক শাহাপরান রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ জুয়েল, প্রচার সম্পাদক রুবেল মিয়া, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক বিল্লাল হােসেন ও আবদুল্লাহ আল ইমনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, এ বছর সফলতার ৪র্থ বর্ষ শেষে ৫ম বর্ষে পর্দাপন করে লালমাই উপজেলার প্রথম সংগঠন লালমাই উপজেলা ক্লাব৷ ২০১৭ সালের ২৬ মার্চ সততা, একতা, আধুনিকতায় ঐক্যবদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে একঝাঁক তরুণ ও মেধাবীকে নিয়ে লালমাই উপজেলা ক্লাব (লালমাই ক্লাব) প্রতিষ্ঠা করেন সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী কামরুল হাসান ভুট্টো।
প্রতিষ্ঠার প্রথম বছরেই সংগঠনটির কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে কুমিল্লা-১০ আসনের সাংসদ ও অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি সংগঠনের সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং যে কোন প্রয়ােজনে সংগঠনটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। করোনার প্রথম ধাপে করােনা প্রতিরাধে মাস্ক বিতরণ, ত্রাণ সামগ্রী বিতরণ ও বিভিন্ন সচেতনতামূলক সেমিনারও করেছে সংগঠনটি।









