20377

করােনা প্রতিরােধে ডিসি এসপিসহ নগরীর রাস্তায় এমপি বাহার

নিজস্ব প্রতিবেদক: দিন দিন বেড়েই চলেছে করােনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের গতি। কঠিন এই পরিস্থিতিতে কুমিল্লাবাসীকে করােনা মহামারি থেকে সুরক্ষিত রাখতে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আবারো নগরীর রাস্তায় নামলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযােদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি।

সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে অপ্রয়ােজনে রাস্তায় আসা মানুষকে ঘরমুখি করতে ঝটিকা অভিযানে নামেন। একযােগে নগরীর বিভিন্ন মার্কেটসহ প্রধান সড়ক প্রদক্ষিন করে বিভিন্ন স্থানে নেমে করােনা মােকাবেলায় সরতর্কতামূলক প্রচারণা চালাতে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের নির্দেশনা দেন।

ads

এসময় কুমিল্লার জেলা প্রশাসক মােহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক আতিকুল্লাহ খােকন, নগরীর বিভিন্ন কাউন্সিলরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাজী বাহার এমপি বলেন, জনপ্রতিনিধি হিসেবে করােনা মহামারির এই কঠিন সময়ে প্রাণঘাতি এই ভাইরাস প্রতিরােধে সকলকে সচেতন করতে নিজ দায়িত্ববােধ থেকে চেষ্টা চালাচ্ছি। কুমিল্লাকে স্বাস্থ্য অধিদপ্তর করােনার রেডজোন ঘােষনা করেছেন। দিন দিন সংক্রমণ বাড়ছে। কুমিল্লা মেডিকেল কলেজের করােনা ইউনিট রােগীতে পূর্ণ হয়ে অতিরিক্ত রােগী ভর্তি রয়েছে। আমরা কুমিল্লা সদর (জেনারেল) হাসপাতালে আগামী সপ্তাহে ৩০ বেডের করােনা ইউনিট চালু করতে যাচ্ছি। করােনার ভয়ানক পরিস্থিতি থেকে রক্ষা পেতে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন। মাস্ক পরুন, করাোনামুক্ত থাকতে সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজে সরকারী নির্দেশনা মেনে চলুন, অন্যকে উৎসাহী করুন।

ads
ad

পাঠকের মতামত