কুসিক ১৫ ও ১৮নং ওয়ার্ডে সচেতন নাগরিক ফোরামের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এর নির্দেশে কুমিল্লা কে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৫ ও ১৮নং ওয়ার্ডের সচেতন নাগরিক ফোরামের ৪র্থ তম মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক এবং ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস আবদুল্লা আল মাহমুদ সহিদ৷
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত আকবর, ১৫নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের সিনিয়র সদস্য শাহজাহান সিরাজী সাজু, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আলম, ১৫নং ওয়ার্ড কাটাবিল সমাজের সর্দার মোহাম্মদ নুর আলম, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল আহমেদ, যুবলীগ নেতা ও সমাজসেবক মোঃ রাজু আহমেদ, সমাজসেবক মোহাম্মদ জালাল ও মোঃ জুয়েল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ৷











