কলাকান্দি ইউনিয়নে করোনার টিকাদান কর্মসূচি শুরু
তিতাস প্রতিনিধি: সারা বিশ্বের ন্যায় করোনার দ্বিতীয় ঢেউ বাংলাদেশেও লেগেছে। সেই প্রেক্ষিতে সরকার ১ সপ্তাহ লকডাউন ঘোষণা করেছে। সাধারণ জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে নিয়েছে টিকাদান কর্মসূচী। কোভিড-১৯ টিকা প্রদান করছে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে।
তারই ধারাবাহিকতায় ৫নং কলাকান্দি ইউনিয়ন পরিষদে চলছে টিকাদান কর্মসূচী। ৬, ৭ ও ৮ এপ্রিল ৩ দিনব্যাপি কর্মসূচীর আজ সকাল ৯টায় শুভ উদ্বোধন করেন কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল্লাহ বাহার।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ শফিকুল ইসলাম, তিতাস উপজেলা যুবলীগের সদস্য মোঃ শফিকুল ইসলাম খান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ মু হেলাল উদ্দিন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছাবিকুল ইসলাম, মোঃ হান্নান, সাবেক মেম্বার হরিপদ, ফ্রেন্ডস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহিন সাকের প্রমূখ।
টিকা কার্যক্রম পরিচালনা করেন স্বাস্থ্য সহকারী মোঃ বিল্লাল হোসেন, আসমা খানম, সিএইচসিপি মোঃ রুমেল ভূইয়া, এফডব্লিউভি নাসরিন সুলতানা প্রমূখ। উল্লেখ্য আগামী ৮ এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। কেবল যারাই দুই মাস আগে প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, কেবল তারাই নিতে পারবেন। যাদের বয়স ৪০ এর উর্ধ্বে তারা কেবল আইডি কার্ড নিয়ে গেলেই টিকা নিতে পারবেন। থাকছে ফ্রি রেজিস্ট্রেশন এর ব্যবস্থাও।
ads









