আবদুর রইস টেলু’র জানাজা ও দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: মহানগরীর ১৩নং ওয়ার্ড দক্ষিণ চর্থা নিবাসী কুমিল্লা ডায়াবেটিক সমিতির সদস্য আবদুর রইস টেলু’র নামাজে জানাজা বাদ যোহর দক্ষিণ চর্থা হোচ্ছামিয়া লুৎফুন্নেছা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়৷
জানাজায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
মরহুমের জানাজার নামাজে অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পিপি জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শ্রম বিষায়ক সম্পাদক, মোঃ হাসান খসরু, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল-মাহমুদ সহিদ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তারিকুর রহমান জুয়েল, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাইয়ুম খাঁন বাবুল, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য এ কে এম হাসান ইমাম, কাউছার খন্দকার, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক ও আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিগণ৷
নামাজে জানাজা শেষে মরহুমের লাশ কুমিল্লা মহানগরীর টমছমব্রীজ কেন্দ্রীয় গোরস্থান দাফন করা হয়৷









