20137

পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরকালে নিখুঁত ও চমৎকার আয়োজনের জন্য বাংলাদেশ সরকার ও পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি এক পত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ধন্যবাদ জানান।

ads

পত্রে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার আলোচনা ও মত বিনিময়ে তিনি আনন্দিত।

উল্লেখ্য, গত ২৬ ও ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন।

ads
ad

পাঠকের মতামত