চৌদ্দগ্রামে ৪০ কেজি গাঁজাসহ আটক ২, প্রাইভেট কার জব্দ
নিজস্ব প্রতিবেদক: র্যাব-১১, সিপিসি-২ এর আভিযানে সোমবার (৫ এপ্রিল) ভোর রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন লাটিমী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি প্রাইভেট কার হতে ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার শ্রীগাংতা গ্রামের মোঃ ফুল মিয়া এর ছেলে মোঃ জসীম উদ্দীন (৪২), ও চট্টগ্রাম জেলার সিতাকুন্ড থানার ইমাম নগর গ্রামের মোঃ আব্দুল জলিল এর ছেলে মোঃ নুরুল কাদের (২৬)। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।










