কালচারাল অফিসার রেদওয়ানা হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
বুধবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের পরিচালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমি এডহক কমিটির সদস্য অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, নাট্যজন শাহজাহান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি আবুল কাশেম, চারুশিল্পী চন্দন দেবরায়, সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শিল্পী সুলতান শাহরিয়ার, অভিজিৎ সিনহা মিঠু, একরামুল হক, অভিজিৎ সরকার, হরিপদ চৌধুরী, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, অশোক বড়ুয়া, বাহার রায়হান, ওমর ফারুকী তাপস, মোঃ সাদেক, জাহাঙ্গীর আলম ইমরুল, সংগীত শিল্পী ইশতিয়াক পল্লব, ইয়াসিন সামী, ওমর ফারুক, যন্ত্রশিল্পী মোঃ জহির, সাগর, নাট্যশিল্পী মাহফুজুর রহমান বাবুল, বিল্লাল হোসেন, কাইয়ুম ভুইয়া, কিবরিয়া হাসিব, সালাউদ্দিন মিন্টু, মোঃ ওমর ফারুক, রুমানা, মনজুরুল হক, সংগঠক আজাদ সরকার লিটন, আল মামুন, প্রমুখ।
মানববন্ধন শেষে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।










