করোনায় মৃতদের দাফন করা স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক টিম টিপু-১২ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী
ডেস্ক নিউজ: কুমিল্লায় করোনায় মৃত ব্যক্তিদের গোশল ও শেষকৃত কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক টিম টিপু -১২ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী (৩১ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। গতবছর ২০২০ সালে সারাদেশে যখন করোনায় মৃতদের সৎকার করতে মানুষ ভয় পাচ্ছিল তখন (৩১ মার্চ) ২০২০ খ্রীষ্টাব্দ তারিখে কুমিল্লা মহানগর যুবদল সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সাহস ও জীবনের ঝুকি নিয়ে গঠন করেন স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক টিম ১২।
এই টিমে রয়েছেন ১২জন করোনা যোদ্ধা। ছুটে গিয়েছেন শহর থেকে গ্রামে। যেখানেই করোনা আক্রান্ত মানুষ মারাগেছে সেখানে দাফনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইউসুফ মোল্লা টিপু ও তার দল।
এ পর্যন্ত ১০০ জনের বেশী বিভিন্ন ধর্মের অবহেলিত মৃতদেহ দাফন কাফন, সৎকার ও কবরস্থ করেছে এবং বিভিন্ন সহযোগিতা (এম্বুলেন্স, অক্সিজেন, প্লাজমা, রক্ত ও খাদ্য সামগ্রী) নিয়ে এখনো অসহায় মানুষজনের পাশে আছে।
সংগঠনটির চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু জানান, এই সংগঠনের ব্যনারে আমরা “বিবেক আল আবরার” নামক একটি মাদ্রাসা স্থাপন করে অসহায় হতদরিদ্র পরিবারে সন্তানদের সম্পূর্ণ বিনামূল্যে ধর্মীয় শিক্ষার সুযোগ করে দিয়েছি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (৩১ মার্চ) সকালে কুমিল্লা নগরীর চর্থায় সৈয়দবাড়ী এলাকায় মিলাদ দোয়া ও দরিদ্র মানুষদের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়। সংগঠনটির সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি হেলাল উদ্দিন। অনুষ্ঠানে কুমিল্লা নগরীর বিশিষ্ট ব্যক্তিগণ অংশ গ্রহণ করেন।









