19917

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আজ মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১ঘটিকার সময় ঢাকার বায়তুল মোকারম মসজিদে সাম্প্রদায়িক অপশক্তির হামলার প্রতিবাদে চান্দিনা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ বিক্ষোভ মিছিলটি চান্দিনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থেকে চান্দিনা হাইওয়েতে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলটি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ড. আহসানুল আলম সরকার কিশোরের নেতৃত্ব অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, চান্দিনা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ এর সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আশেক এলাহী, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতিকুর রহমান হেলাল, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী শ্রমিকলীগের কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মুজিবুর রহমান মুজিব, মাইজখার ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক খান, পৌর সেচ্ছাসেবকলীগের নেতা আবু মুছা জনি, হাবিবুর রহমান জনি, আবু ইউসুফ, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, ইকবাল মুন্সী, অলিউল্লাহ, খোরশেদ, ফারুক হোসেন, কামরুল হাসান, রবিউল হাসান, মোরশেদ আলম, মহসিন মেম্বার এই ছাড়া আরো অনেকে উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত