19875

বরুড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আনন্দমেলা অনুষ্ঠিত

এম ডি বোরহান উদ্দিন: বরুড়ায় রবিবার উপজেলা প্রশাসনের অয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আনন্দমেলা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন বাংলাদেশের এক অনন্য অর্জন এই শ্লোগানকে সামনে রেখে বরুড়ায় জমকালো ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম। আনন্দমেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২১টি স্টল অংশ নেয়। বাংলাদেশ পুলিশ-বরুড়া থানা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, বরুড়া লেডিস ক্লাব বিশেষভাবে সুসজ্জিতভাবে স্টল করে অংশ নেয়। পাশাপাশি বরুড়া উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসারের একটি স্টল, উপজেলা ভূমি অফিস, উপজেলা সমবায় অফিস, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রক্তঋণ সংস্থা, ফ্রেন্ডস ক্লাব বরুড়া, উপজেলা আনসার ও ভিডিপি, বরুড়া ফায়ার সার্ভিস ও উপজেলা নির্বাচন কমিশন অফিস যৌথভাবে স্টল নির্মাণ করে এই মেলায় অংশগ্রহন করে।

ads
ad

পাঠকের মতামত