19856

পবিত্র শবে বরাত আজ

নিউজ ডেস্ক: আজ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত উদযাপন করা হবে। এ রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে বরাত উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

হিজরি বর্ষের ১৪ শাবান দিবাগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন মুসলমানদের একটা বড় অংশ। তারা মনে করেন, মহিমান্বিত এ রাতে মহান রাব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন।

ads

তবে তুলনামূলক সংখ্যায় কম মুসলমানদের একটা অংশ বলে থাকেন, শবে বরাত পালনের ক্ষেত্রে কুরআন ও সুন্নাহর সুনির্দিষ্ট কোনো দলিল নেই। তাই তারা এই রজনী বা লাইলাতুল বরাত উদযাপনকে বৈধ মনে করেন না।

ধর্মপ্রাণ মুসল্লিদের একটি বিরাট অংশ এই রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের জন্য নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ অন্যান্য ইবাদত-বন্দেগী করে থাকেন।

ads

পবিত্র শবে বরাত উপলক্ষে রোববার বিকেলে পৃথক বাণী প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে, ইসলামিক ফাউন্ডেশন পবিত্র শবে বরাত উপলক্ষে আজ সোমবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। রোববার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত করা হবে। বায়তুল মোকাররম জাতীয় জসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করবেন।

ad

পাঠকের মতামত