19854

মুসলিম উম্মাহকে রাষ্ট্রপতির মোবারকবাদ

ডেস্ক নিউজ: বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহ আজ সোমবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত উদযাপন করবে। এই রাত মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে কাটায় ধর্মপ্রাণ মুসলমানরা। বিশেষ এই রজনী উপলক্ষে দেওয়া এক বাণীতে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, আমাদের মাঝে সৌভাগ্যের রজনী সমাগত। মহান আল্লাহ তায়ালার ক্ষমা এবং অনুগ্রহ লাভের জন্য এই রাত অনেক বড় সুযোগ। তাই এ সময় আমরা মহান রবের দরবারে জাতির অগ্রগতি ও কল্যাণ কামনা করবো। নিশ্চয়ই আল্লাহ তায়ালা আমাদেরকে ক্ষমা করবেন।

ads

মুসলমানদের একটা বড় অংশ মহিমান্বিত এই রাতে প্রভুর রহমত ও নৈকট্য লাভের জন্য নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজগারসহ অন্যান্য ইবাদত-বন্দেগী করে থাকেন।

ইসলামিক ফাউন্ডেশন পবিত্র শবে বরাত উপলক্ষে আজ সোমবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত করা হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করবেন।

ads
ad

পাঠকের মতামত