কুমিল্লার বরুড়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
এম ডি বোরহান উদ্দিন: কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের ঘোষ্পায় ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার (২৮ মার্চ) সকাল ১১টায় উপজেলার গালিমপুর ইউনিয়নের ঘোষ্পা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী (দপ্তরী) বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে ঘোষ্পা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, এলাকাবাসী, ঘোষ্পা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষারর্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঘোষ্পা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুবি আক্তার, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক ঘোষ্পা গ্রামের কৃতি সন্তান মো. সাইফুল ইসলাম মজুমদার, ঘোষ্পা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাষ্টার মো. কামাল হোসেন, ইন্জি নিয়ার সুরুজ মিয়া, ৮নং ওয়ার্ড মেম্বার রিপন মিয়া, ০৯নং ওয়ার্ড মেম্বার আব্দুর রাজ্জাক, সমাজ সেবক তোফ্ফাজ্জল হোসেন মানিক, ঘোষ্পা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মহিনী বাবু, বিদ্যালয়ের দাতা সদস্য নিখিল চন্দ্র, বিদুৎ শাহী অনুরুদ্ধ সিং প্রমুখ।
মানবন্ধনে বক্তারা বলেন, বিল্লাল হোসেন একজন ভালো মানুষ৷ তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট৷ তারা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।









