মোকাম ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত
এন.সি জুয়েল: কুমিল্লার বুড়িচংয়ে মোকাম ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস৷

দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) সকালে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে বিকালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানটি মোকাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৭নং মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সী এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মোকাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার। সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন কামাল, খোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা লোকমান হোসেন মেম্বার, মোকাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোঃ শাহ আলম, মোঃ আমির হোসেন, মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু নাসের সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান সোহেল, প্রচার সম্পাদক মোঃ আমির হোসেন সহ মোকাম ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।










